স্থানীয় রাজনৈতিক বিরোধের জেরে মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। গোলাগুলি ও ককটেল বিস্ফোরণে প্রাণ গেছে একজনের। সংঘর্ষের পর নদীতে নিখোঁজ রয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া ও সামারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. সেলিম চরডুমুরিয়া মোল্লাবাড়ির আমিনুল ইসলামের ছেলে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে সংঘর্ষের সময় নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করতে গিয়ে মেঘনার মাঝনদীতে নিখোঁজ হন আলমগীর দেওয়ান। তার সন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত সপ্তাহেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। সেই বিরোধের ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষ গোলাগুলি ও ককটেল বিস্ফোরণে জড়িয়ে পড়ে।
আওলাদ হোসেন মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। রহিম মোল্লাও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। স্থানীয়ভাবে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজনই চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী। তাদের সমর্থকদের মধ্যকার বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিস্তারিত আসছে.....
বিস্তারিত আসছে.....




