রাঙ্গামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিভাবে নির্বাচনের তফসিল ঘোষণ করেন রাঙ্গামাটি জেলা সমবায় অধিদপ্তরের পরিদর্শক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এস,এম ফরিদ উদ্দিন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির অপর দুই সদস্য মোঃ জাহেদুল আলম চৌধুরী ও শামীম মোস্তফা সরওয়ার উপস্থিত ছিলেন। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৫ ডিসেম্বর রাঙ্গামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। বনরুপাস্থ সমিতির কার্যালয়ে নির্বাচন অনুষ্টিত হবে।
এছাড়াও তফশিল ঘোষনা অনুস্টানে রাঙ্গামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাজী মোঃ আজম খাঁন চৌধুরী, সাধারন সম্পাদক শাওন ফরিদ, সহ-সভাপতি রবিউল আলম, সহ-সাধারন সম্পাদক হাজী বখতেয়ার হোসেন, সমাজসেবা ও উন্নয়ন সম্পাদক হাজী মোঃ কামাল হোসেন, সদস্য মোঃ আলমগীর, ইকবাল আহমেদ ও নূর হোসেন রানা উপস্থিত ছিলেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এস,এম ফরিদ উদ্দিন বলেন, সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক, অর্থ ও পরিকল্পনা সম্পাদক, সমাজসেবা ও উন্নয়ন সম্পাদক, তথ্য ও প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক, কার্য নির্বাহী সদস্যসহ মোট নয়টি পদে ১২ জনের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুস্টিত হবে। তিনি আরো বলেন, আগামী ৮ও ৯ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ, ১১ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ১২ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ১৫ নভেম্বর বৈধ ও বাতিলকৃত মনোনয়ন পত্রের প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ, ১৬ ও ১৭ নভেম্বর বৈধ ও বাতিলকৃত মনোনয়নপত্রের বিষয়ে আপীল আবেদন গ্রহণ, ১৮ থেকে ২২ নভেম্বর আপীলের উপর শুনানী গ্রহণ ও সিদ্ধান্ত প্রদান, ২৩ নভেম্বর বৈধ ও বাতিলকৃত মনোনয়ন পত্রের চুড়ান্ত তালিকা প্রকাশ, ২৪ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ২৫ নভেম্বর চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্ধ, এবং ৫ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্টিত হবে। এদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে।
এস,এম ফরিদ উদ্দিন বলেন , তফশিল ঘোষণাকালে যারা এ নির্বাচনে প্রার্থী হবেন তাদেরকে সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত ২০০২ ও ২০১৩) এর ১৯ ধারা এবং সমবায় সমিতি বিধিমালা ২০০৪ (সংশোধিত ২০২০) এর ২৪ নং বিধি এবং এ ব্যাপারে জারীকৃত সরকারী সার্কুলার ও সমিতির উপ-আইন মতে ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন পদে নির্বাচিত প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে।




