সরকারি শিশু পরিবার (বালিকা)-এর ছয় শিক্ষার্থীকে ল্যাপটপ কেনার জন্য আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষার্থীদের হাতে সহায়তার অর্থ তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান।
সহায়তা প্রদানকালে জেলা প্রশাসক শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন। তিনি আধুনিক প্রযুক্তির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করে দক্ষতা অর্জন, উচ্চশিক্ষায় মনোযোগী হওয়া এবং ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।
জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান বলেন, শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং শিখে স্বাবলম্বী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাদের ল্যাপটপ কেনার জন্য শিক্ষাবৃত্তির অর্থ পর্যাপ্ত না হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত অর্থ সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।