সাতক্ষীরা জেলায় সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় ওষুধ ও বাইসাইকেল জব্দ করা হয়েছে। 
বুধবার (৪ নভেম্বর) সদর ও কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা, ঝাউডাঙ্গা ও গাজীপুর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।  
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালি নামক স্থান হতে এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানে একই উপজেলার বোয়ালিয়া মোড় নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। 
গাজীপুর বিওপির বিশেষ আভিযানে দল সাতক্ষীরা সদর উপজেলার সুরিঘাটা নামক স্থান হতে ভারতীয় ওষুধ ও একটি হারকিউলিস বাইসাইকেল জব্দ করে। জব্দকৃত ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক তিনলাখ ৪০ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।