সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির দিনব্যাপী বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় রায়গঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠান শুরু হয়।
সমিতির সভাপতি-মো.রহমত আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় সংগঠক সাইফুরনাহার রত্না, বিশিষ্ট সাংবাদিক বাপা'র সিরাজগঞ্জ শাখার আহ্বায়ক দীপক কুমার কর, বিআরডিবি সাবেক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, সমাজ সেবক মো. রেজাউল করিম, নিজেরাকরি সংস্থার রায়গঞ্জ অঞ্চল সমন্বয়কারী মো. আছাবুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক- আবু হাসেম, সহ- সম্পাদক রিনা বেগম, জাকিয়া বেগম ও আরো অনেকে।
আলোচনা সভাশেষে
মো. রহমত আলী সভাপতি ও মো. আবু হাশেমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্য বিশিষ্ট ধানগড়া ইউনিয়ন ভুমিহীন সমিতির কার্যকরী কমিটি গঠন করা হয়।
সবশেষে বিকালে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, গন নাটক "নয়া শকুন"।