দিনাজপুর শহরের সিপাহিপাড়ায় নবনির্মিত সেতুতে চুরি ঠেকাতে গিয়ে লাইন পাড় নিবাসী মৃত সিদ্দিকের ছেলে টিটু (৪০) নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহতের ঘটনায় অভিযুক্ত রিজনকে (২৬) আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে, দিনাজপুর পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএমের নির্দেশনায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবীর নেতৃত্বে পুলিশের একটি দল শহরের কাঞ্চন ব্রিজ এলাকার গনির মোড় থেকে গতকাল রবিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে দশটায় তাকে আটক করে।
গত বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে সেতুতে পাহারার দায়িত্ব পালনকালে চুরি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন টিটু। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।