বরিশালের বাকেরগঞ্জে ৩ কেজি গাঁজা ১০পিছ ইয়াবা সহ ঘটনার সাথে জড়িত দুই জনকে গ্রেফতার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।
২৯ অক্টোবর, ২৬ বৃহস্পতিবার রাত ১১ টার দিকে পৌরসভার ৬ নং ওয়ার্ডের আইয়ুব আলী হাওলাদারের পুত্র আবুল বাশার হাওলাদারের ঘর থেকে এ মাদক উদ্ধার করা হয়। 
থানা সুত্রে জানাযায়,মাদকের চালান নিয়ে কয়েকজন মাদক বিক্রেতা বাশার হাওলাদারের বাড়ীতে অবস্থান করছে,বাকেরগঞ্জে থানা পুলিশ এমন গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালালে ঘটনার সত্যতা পায় এবং ঘটনাস্থল থেকে পোরসভার, ০৬নং ওয়ার্ডের মোঃ দুলাল হাওলাদারের পুত্র মো.আরাফত ইসলাম (১৯) ও মো. আবুল বাশারের স্ত্রী ছালমা বেগম কে আটক করে এবং আবুল বাশার পালিয়ে যেতে সক্ষম হয়।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন জানান,বাশার হাওলাদারের সেমিপাকা টিন শেডের শয়ন কক্ষ হইতে তিন কেজি গাঁজা ও দশ পিচ ইয়াবা ট্যাবলেট, ০১টি ডিজিটাল পরিমাপক যন্ত্র, ০১টি কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়েছে এবং সংশ্লিষ্ট ৩ জনের ২ জনকে ঘটনাস্থল থেকে গ্রফতার করা হয়েছে অন্যজন পলাতক রয়েছে এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।