পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সকল সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ বাংলাদেশ। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে শহরের বনরূপায় পাহাড়ে আমরা শান্তি চাই শীর্ষক এ মানববন্ধনের আয়োজন করে সচেতন নাগরিক সমাজ বাংলাদেশ।
মানববন্ধনে বক্তারা পার্বত্য চট্টগ্রামের সকল মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সহিংসতা ও সাম্প্রদায়িক বিদ্বেষ প্রতিরোধ, মানবাধিকার ও নাগরিক মর্যাদা সমুন্নত রাখা এবং শান্তিপূর্ণ উপায়ে বিরাজমান সমস্যাগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আহবান জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, শান্তি কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর প্রত্যাশা নয়; এটি পাহাড়ের প্রতিটি মানুষের অধিকার এবং সমগ্র দেশের সম্মিলিত আকাক্সক্ষা। তাই রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও জাতিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সামরিক বিশ্লেষক এবং রাজনৈতিক আলোচক মেজর (অব:) আহমেদ ফেরদৌসের সভাপতিত্বে অনুস্টিত উক্ত মানববন্ধনে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মোঃ টিপু, জুই চৌধুরী, মোঃ শোয়েব ও হাবিব আজম।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহন করেন। তারা পাহাড়ে সহিংসতা, সাম্প্রদায়িক বিদ্বেষ ও বিভেদ দূর করে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতের দাবি জানান।