রংপুরের মিঠাপুকুরে পূর্ব শক্রতার জেরে গাছের সাথে বেঁধে পিটিয়ে হত্যা করার চাঞ্চল্যকর মামলার প্রধান আসাামি মোঃ আবু সাঈদেক (৩২) গ্রেপ্তার করেছে এসআরবি-১৩।
রংপুর এসআরবি-১৩‘র অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী শুক্রবার রাত ১০টায় এক প্রেসবার্তায় জানান, রংপুরের মিঠাপুকুরে পূর্ব শক্রতার জেরে আম গাছের সাথে বেঁধে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসাামি মোঃ আবু সাঈদ (৩২) কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। ৩০ অক্টোবর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ আবু সাঈদ (৩২) রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন মাদারপুর খিয়ারপাড়া গ্রামের মৃত আকমল হোসেন এর ছেলে।
মামলার এজাহার থেকে জানা যায় যে, নিহত খালিদ হাসান রংপুর জেলার স্নেহা নার্সিং হোমে কর্মরত ছিলো। ঘটনার দিন গত ২৬ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে তার কর্মস্থল হতে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা করেন। বাড়ির কাছাকাছি পৌছামাত্র পূর্ব শক্রতার জের ধরে আসামি মোঃ আবু সাঈদ (৩২) ও সহযোগী আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ভিকটিম খালিদ হাসানকে জোর করে ধরে আম গাছের সাথে বেঁধে আসামিদের হাতে থাকা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় ভিকটিমের বড় ভাই মোঃ গালিব হাসান (২৮) বাদী হয়ে রংপুর জেলার মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেপ্তারে এসআরবি-১৩ রংপুর কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে জেলার মিঠাপুকুর থানাধীন ২ নং রানীপুকুর ইউনিয়নের দৌলতনুরপুরে জনৈক মোঃ রফিকুল ইসলাম এর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে হত্যা মামলা প্রধান আসামি মোঃ আবু সাঈদ (৩২), পিতা- মৃত আকমল হোসেন, সাং-মাদারপুর খিয়ারপাড়া, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর’কে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।