মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে জেলা বিএনপি। শুক্রবার সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের উদ্যোগে ও নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
অভিযানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলামসহ দল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।