জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জিকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন সহকর্মী, সাংবাদিক নেতা ও শুভাকাঙ্ক্ষীরা। শনিবার সকালে তার মরদেহ বরিশাল প্রেস ক্লাবে নেওয়া হলে সেখানে নেমে আসে শোকের আবহ।বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সহকর্মীদের পক্ষ থেকে এ সময় মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীনও প্রেস ক্লাবে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
প্রিয় সহকর্মীকে শেষবারের মতো দেখতে গিয়ে অনেক সাংবাদিক আবেগ ধরে রাখতে পারেননি। কেউ অশ্রুসিক্ত চোখে নীরবে দাঁড়িয়ে ছিলেন, আবার কেউ মরদেহের পাশে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।সহকর্মীরা পুলক চ্যাটার্জির দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে বলেন, তিনি শুধু একজন অভিজ্ঞ সংবাদকর্মীই ছিলেন না, বরিশালের সাংবাদিক সমাজের সঙ্গেও তার ছিল গভীর সম্পর্ক। তার মৃত্যু স্থানীয় গণমাধ্যম অঙ্গনে বড় ধরনের শূন্যতা তৈরি করেছে বলেও তারা মন্তব্য করেন।
প্রেস ক্লাবে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নগরীর সরকারি বরিশাল কলেজ এলাকার বাসভবনে নেওয়া হয়। সেখানে স্বজন, বন্ধু, সহকর্মী ও প্রতিবেশীরা শেষবারের মতো তাকে দেখতে উপস্থিত হন।পরে দুপুরে মরদেহ বরিশাল মহাশ্মশানে নেওয়া হয়। ধর্মীয় রীতি অনুযায়ী সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
পুলক চ্যাটার্জি বরিশালের সাংবাদিকতায় দীর্ঘদিন সক্রিয় ছিলেন। দৈনিক যুগান্তর ও দৈনিক সমকালে ব্যুরোপ্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকও ছিলেন। মৃত্যুর আগে তিনি প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শুক্রবার সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে দৈনিক সমকালের বরিশাল ব্যুরো কার্যালয় থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।
ফুলেল শ্রদ্ধায় বিদায় নিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি
জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জিকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন সহকর্মী, সাংবাদিক নেতা ও শুভাকাঙ্ক্ষীরা। শনিবার সকালে তার মরদেহ বরিশাল প্রেস ক্লাবে নেওয়া হলে সেখানে নেমে আসে শ
প্রিয় বাংলাদেশসারা দেশ


