গাজীপুরের কাশিমপুরে একটি কার্টন কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে নয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কাশিমপুর থানার শৈলান এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে আগুন নেভাতে একে একে নয়টি ইউনিট কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি কর্মকর্তা রাশেদ বিন খালেদ দ্য ডেইলি স্টারকে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য নিশ্চিত করেছেন। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।




