রংপুর জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে নগরীর একটি হোটেল মিলনায়তনে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় শাহ মো. সেলিমকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়।
সংগঠনের সভাপতি আজিজুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোস্তফা আজাদ চৌধুরী টিটু, সাংগঠনিক সম্পাদক রিয়াজ শহীদ শোভন, সহসভাপতি মিজানুর রহমান, কোষাধ্যক্ষ আতিক উল্লাহ আতিকসহ অন্যরা।
সভায় সংগঠনকে আরও গতিশীল করা, জ্বালানি সরবরাহব্যবস্থা শক্তিশালী করা এবং ক্রেতাদের কাছে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। পরে ২০২৩-২০২৬ মেয়াদের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সদ্য প্রয়াত পেট্রোল পাম্প মালিক শাহ আলমের পরিবারের হাতে সংগঠনের পক্ষ থেকে অনুদান তুলে দেওয়া হয়।