দেশে গত ২৪ ঘণ্টায় হাম-সদৃশ উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের চারজন এবং সিলেট বিভাগের চারজন শিশু রয়েছে।সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, গত এক দিনে হাম-সদৃশ উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৭৭ জন শনাক্ত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এ ধরনের উপসর্গে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ২৭০ জনে।
একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরও ৫৫ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ১২৪ জনে।উল্লিখিত সময়ে হাম-সদৃশ উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৫২ হাজার ১১৭ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৪৬ হাজার ৪০০ জন।
গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হলেও এ সময়ে নিশ্চিত হাম আক্রান্ত কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মোট ১০০ জনের মৃত্যু হয়েছে।উপসর্গভিত্তিক মৃত্যুর সংখ্যা একই সময়ে বেড়ে দাঁড়িয়েছে ৯৩০ জনে।
হাম-সদৃশ উপসর্গে এক দিনে ৮ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম-সদৃশ উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের চারজন এবং সিলেট বিভাগের চারজন শিশু রয়েছে।সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত বিজ্ঞ
প্রিয় বাংলাদেশসারা দেশ


