খুলনা নগরীতে ১১ দলীয় জোটের লংমার্চের গাড়ি বহর ফুলবাড়ী গেট এলাকায় পৌঁছানোর আধা ঘন্টা আগে ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টেবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ বিস্ফোরণ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহাতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে পুলিশ একটি অবিষ্ফোরিত ও একটি বিস্ফোরিত ককটেলের কিছু অংশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খুলনার শিববাড়ি মোড় থেকে ১১ দলীয় ঐক্যেজোটের পথসভা শেষ করে নেতৃবৃন্দ গাড়ি বহর নিয়ে ফুলতলার উদ্দেশ্যে যাত্রা করে। গাড়ি বহর ফুলবাড়িগেট এলাকায় পৌঁছানোর প্রায় আধাঘণ্টা আগে বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিষ্ফোরিত ককটেল এবং বিস্ফোরিত ককটেলের কিছু অংশ উদ্ধার করে। ঘটনার পর থেকে ওই এলাকায় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মো: আবুল বাসার বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ফুলবাড়ি গেট শহীদ মিনার রোডে ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে রাস্তা ব্যাপক নিরাপত্তা দেওয়া হয়। কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সে বিষয়ে তদন্তের নেমেছে পুলিশ।