লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল বন্দরের আমদানি ও রপ্তানিকারক এসোসিয়েশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ অক্টোবর শনিবার দুপুরে বন্দরে হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। সভাপতিত্ব করেন আমদানীকারক ও রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল। এসময় সঞ্চালনায় ছিলেন আমদানি রপ্তানি কারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান প্রধান রাজু, উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা সভাপতি আলহাজ্ব সফিকার রহমান ,বিশিষ্ট ব্যবসায়ী আমদানি রপ্তানি কারক আলহাজ্ব আমির হামজা, বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির সওদাগর,বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন রজু, সিএন্ডএফ এসোসিয়েশন সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ ও ব্যবসায়ীবৃন্দ। প্রধান অতিথি বুড়িমারী স্থল বন্দরে আমদানি রপ্তানি বাড়াতে, ব্যবসায় প্রসার ঘটাতে গতিশীলতা বাড়াতে ব্যবসায়ীদের আহবান জানান।