জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৩ টি ইউনিয়নসহ যমুনা চরাঞ্চলের বিশাল এলাকায় কৃষকের স্বপ্নের ফসল মরিচ ক্ষেতে শেয়ালের উপদ্রবে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে।
শেয়ালেরদল খাদ্যের জন্য ফলন্ত মরিচ ক্ষেতে প্রবেশ করে মরিচ গাছ উপড়ে বিনষ্ট করছে বলে জানা গেছে। উপায়ান্তর না দেখে অনেক কৃষক মরিচ ক্ষেতে রাত্রিযাপন করে শেয়াল তাড়াচ্ছে।  
জানা গেছে, মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি , জোড়খালী, চরপাকেরদহ ইউনিয়নসহ পাশ্ববর্তী দূর্গম শনপচা,ডাকাত মারাচরসহ বহু গ্রামে এ ঘটনা ঘটছে বলে স্থানীয় কৃষকরা জানিয়েছেন।
বালিজুড়ি ইউনিয়নের চরশুভগাছা গ্রামের কৃষক, রবিউল, রাসেল ও শিপন জানান, যমুনার চরাঞ্চলে মরিচ ফসলের ক্ষেতে হঠাৎ করে শেয়ালের উপদ্রব বেড়ে গেছে। শেয়ালগুলো দলের বেঁধে মরিচ ক্ষেতে গিয়ে মরিচ ক্ষেত উপড়ে ফেলে গাছসহ মরিচগুলো বিনষ্ট করছে। 
উপজেলার দূর্গম যমুনার চরের কৃষক সাহাজুদ্দিন জানান, হঠাৎ করে চরের মরিচের ক্ষেতে শেয়ালের অত্যাচারে কৃষক রা দিশেহারা।শেয়াল মরিচ ক্ষেতে পোকা মাকড় খাওয়ার জন্য মরিচ ক্ষেতে গর্ত খোঁড়ার কারণে মরিচ গাছগুলো বিনষ্ট হচ্ছে। অনেকে ক্ষেতে রাত্রিযাপন করে পাহারা দিয়ে শেয়াল তাড়ায়ি মরিচ ক্ষেত রক্ষার চেষ্টা করছে।  
মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিবুর রহমান জানান, ‘মরিচের ক্ষেতে শেয়ালের উপদ্রব বিষয়টি এখনো জানি না, উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে বিষয়টি খোঁজ নিবো। তবে কৃষকরা মরিচ গাছের মড়কের বিষয়ে কৃষকরা প্রতিনিয়ত অভিযোগ করছে।