ময়মনসিংহ মেডিকেল কলজে হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন আরও ৯ জন। শনিবার  (২৮ নভেম্বর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতির র্সবশষে প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। মারা যাওয়া দুইজন হলেন, জেলার তারাকান্দা উপজলোর ৪০ বছর বয়সী ফাতমো এবং নান্দাইল উপজলোর ৮৫ বছর বয়সী মালেকা।
বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত ৭২ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৪৯ জন পুরুষ, ১৫ জন নারী এবং ৮ জন শিশু। নারী রোগীদরে মধ্যে একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।
হাসপাতালে তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫ হাজার ৬৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে ৪৪ জন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যেঙ্গু ওর্য়ার্ডের সহকারী ফোকাল পারসন মো. আনোয়ারুল ইসলাম জানান, বর্তমানে হাসপাতালে ৭২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে ৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।