দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ছাদের প্লাস্টার ধসে পাঁচজন আহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ ছাদের প্লাস্টারের একটি অংশ ধসে পড়লে জরুরি বিভাগে থাকা রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রাদার রফিকুল ইসলাম (৪৫), মেটসের ইন্টার্ন শিক্ষার্থী অনিক (২৪), ফেরদৌস (২০), আব্বাস আলী (২৬) ও নরেন চন্দ্র (৩৮) আহত হন।
আহতদের মধ্যে ব্রাদার রফিকুল ইসলাম তুলনামূলকভাবে বেশি আঘাত পেয়েছেন। ফেরদৌসকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদের আঘাতও গুরুতর নয় বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।ছাদের প্লাস্টার ধসে পড়ার পর জরুরি বিভাগে থাকা রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এজেএস মোস্তাহিদুল ইসলাম। তিনি জানান, হাসপাতালের ভবনটি অনেক পুরোনো। ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা প্রয়োজন বলে মনে করেন তিনি।ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদুল ইসলাম সাজু জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বর্তমানে হাসপাতালের চিকিৎসাসেবা স্বাভাবিক রয়েছে।
সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ছাদের প্লাস্টার ধসে আহত ৫
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ছাদের প্লাস্টার ধসে পাঁচজন আহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ ছাদের প্লাস্টারের একটি অংশ ধসে পড়লে জরুরি বিভাগে থাকা রোগী ও স্বজন
প্রিয় বাংলাদেশসারা দেশ


