ভারতের ছত্তিশগড়ের ভিলাইয়ে মুক্তস্বর সাহিত্য সমিতির আয়োজনে বর্ণাঢ্য সাহিত্য অনুষ্ঠানে তিনটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। একই অনুষ্ঠানে যৌথ সাহিত্য সংকলনের ২০ জন সাহিত্যস্রষ্টাকে জাতীয় পর্যায়ের ‘মুক্তস্বর সাহিত্যরত্ন সম্মান’ প্রদান করা হয়।
সম্প্রতি মৈত্রীকুঞ্জ, রিসালিতে অবস্থিত আশীর্বাদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে সমিতির প্রকাশিত যৌথ সাহিত্য সংকলন ‘মুক্তস্বর কি অভিব্যক্তি’-এর প্রথম ও দ্বিতীয় খণ্ড এবং জাতীয় পর্যায়ের প্রাবন্ধিকদের প্রবন্ধ সংকলন ‘আধুনিক ভারতের অভিব্যক্তি’-এর মোড়ক উন্মোচন করা হয়। প্রবন্ধ সংকলনটি সম্পাদনা করেছেন গোবিন্দ পাল, অধ্যাপক সুচিত্রা শর্মা ও অধ্যাপক অংশু কেডিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেমচাঁদ যাদব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সঞ্জয় তিওয়ারি। সভাপতিত্ব করেন রায়পুরের বিশিষ্ট ভাষাবিদ ও প্রবীণ গীতিকার ড. চিত্তরঞ্জন কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক, প্রবীণ কথাসাহিত্যিক ও চিন্তাবিদ শিবনাথ শুক্ল, প্রাক্তন কাউন্সিলর ও বিজেপির সহসভাপতি শিবেন্দ্র সিং পরিহার, প্রবীণ কবি ও শিশুসাহিত্যিক ড. বলদাউ রাম সাহু এবং রিসালি পৌরনিগমের কাউন্সিলর ড. সীমা সাহু।
‘মুক্তস্বর সাহিত্যরত্ন সম্মান’প্রাপ্ত ২০ সাহিত্যস্রষ্টা হলেন নরেন্দ্র কুমার সিক্কেওয়াল, গোবিন্দ পাল, রজনীকান্ত শ্রীবাস্তব, শংকর ভট্টাচার্য, সন্তোষ জাটব জালৌনি, শীশলতা শালু, উমা জাটব, বিপুল সেন, পণ্ডিত বাসুদেব ভট্টাচার্য, জোহন ভার্গব, ড. শিরোমণি মাথুর, দুলাল সমাদ্দার, সিএ ভূষণ চিপড়ে, আকাঙ্ক্ষা তিওয়ারি, সীতা চৌহান, ড. নীলকণ্ঠ দেবাঙ্গন, নেহা বার্ষ্ণেয়, সোনিয়া সোনি, বুদ্ধসেন শর্মা ও জলজ তাম্রকার।
প্রধান অতিথি, অনুষ্ঠানের সভাপতি ও অন্যান্য অতিথিরা সম্মাননাপ্রাপ্তদের হাতে স্মারক, সম্মানপত্র, পদক ও উত্তরীয় তুলে দেন।
সম্মাননা পর্ব শেষে অতিথিরা বক্তব্যে মুক্তস্বর সাহিত্য সমিতির প্রকাশনা উদ্যোগ এবং সাহিত্যচর্চায় লেখকদের উৎসাহিত করতে এ ধরনের সম্মাননা আয়োজনের প্রশংসা করেন। তারা বলেন, প্রযুক্তি, সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইলের বিস্তারের সময়ে সাহিত্যগ্রন্থ প্রকাশ এবং সাহিত্যভিত্তিক আয়োজন পরিচালনা আগের তুলনায় চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। এমন বাস্তবতায় মুক্তস্বর সাহিত্য সমিতি সাহিত্যচর্চা ও সাহিত্যিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে প্রশংসনীয় ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে সমাজসেবী, প্রবীণ নাগরিক, কবি, সাহিত্যিক, লেখক, সংগীতশিল্পী, গৃহিণীসহ বিপুলসংখ্যক সাহিত্যপ্রেমী অংশ নেন। উপস্থিত ছিলেন অর্জুন মণ্ডল, রামসেবক বর্মা, সি.এল. মারকাম, রামসমুঝ, ড. সুচিত্রা শর্মা, ড. অমর শর্মা, ভারতী সিক্কেওয়াল, দীপা পাল, বীরেন্দ্র সরকার, সুজাসা সেন, ধ্রুব মজুমদার, জয়শ্রী মজুমদার, গোবিন্দ বর্মন, গীতা বর্মন, পরিতোষ বণিক, মিতা বণিক, প্রদীপ ধর, সুবীর রায়, রশ্মি আগরওয়াল, বিনোদ কুমার বর্মা, প্রবীর সেনগুপ্ত, মাধুরী কর, যোগেশ সহারে, ড. পি.আর. নাইডু, গীতেশ্বর প্রসাদ সাহু, চন্দুলাল ঠাকুর, স্মিতা তিওয়ারি, স্বর্ণলতা, রবীন্দ্রনাথ দেবনাথ, সন্ত কবি ওংকার দাস, বীরেন্দ্র কুমার সিং, রাকেশ সিসোদিয়া, ধ্রুব দাস বাঘেল, দিনেশ মিশ্র, সঞ্জয় সোনি, সঙ্গীতা দেবাঙ্গন, ড. কল্যাণ সিং সাহু, জাগৃতি তাম্রকার, লীনা তাম্রকার, পি.বি. পাল, আশীষ সরকার, হিতেশ কুমার সাহু, শ্রাবন্তী ভট্টাচার্য, শ্রেয়সী ভট্টাচার্য, অরুণ সিং, বরখা দেবাঙ্গন, উজ্জ্বল প্রসন্ন, রামকুমার সাও ‘চঞ্চল’, মনোজ কুমার শুক্ল, মহন্ত অন্তরাম সাহু, পুরন কুমার, হরিশ দেবাঙ্গন ও বিশাল সাওসহ শতাধিক সাহিত্যপ্রেমী।
অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির উপসম্পাদক সিএ ভূষণ চিপড়ে ও কোষাধ্যক্ষ সন্তোষ জাটব জালৌনি। সমাপনী বক্তব্যে সমিতির সহসভাপতি শীশলতা শালু অতিথি, সাহিত্যস্রষ্টা ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।




