আর্জেন্টিনার হয়ে আর মাঠে দেখা যাবে না লিওনেল মেসিকে। গত সোমবার তিন পৃষ্ঠার একটি হাতে লেখা চিঠির মাধ্যমে আর্জেন্টিনার জার্সি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান দেশটির ফুটবল মহানায়ক। তবে অবসরের ঘোষণার পাশাপাশি তাঁর সেই চিঠির একটি ছোট্ট অংশও এখন নতুন করে আলোচনায় এসেছে।
মেসির হাতে লেখা চিঠিতে প্রথমে লেখা একটি শব্দ পরে কেটে দেওয়ার বিষয়টি নজর কেড়েছে ফুটবলপ্রেমীদের। ওই একটি শব্দ কেন কেটে দেওয়া হলো, সেটি নিয়েই শুরু হয়েছে নানা ব্যাখ্যা ও আলোচনা।
চিঠির গুরুত্বপূর্ণ একটি অংশে মেসি প্রথমে স্প্যানিশ শব্দ ‘সিয়েন্তো’ লিখেছিলেন। শব্দটির অর্থ হলো—‘আমি অনুভব করি’। কিন্তু পরে তিনি সেটি কেটে দেন এবং তার পরিবর্তে লেখেন, ‘এন্তিয়েন্দো কে এস এল মোমেন্তো’। এর অর্থ, ‘আমি বুঝতে পারছি এখনই সময়’।
দুটি বাক্যের অর্থের মধ্যে পার্থক্য খুব বড় না মনে হলেও মেসির সিদ্ধান্তের মানসিক প্রেক্ষাপট বোঝার ক্ষেত্রে বিষয়টি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।প্রথমে ‘আমি অনুভব করি’ লিখলেও সেটি বাদ দিয়ে মেসি শেষ পর্যন্ত এমন একটি বাক্য বেছে নিয়েছেন, যেখানে নিজের উপলব্ধিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ, তিনি শুধু মনে করছেন না যে সরে দাঁড়ানোর সময় এসেছে; বরং তিনি বুঝতে পারছেন যে এখনই সেই সময়।
মেসির হাতে লেখা চিঠিতে এই কাটাকাটি তাই কেবল একটি শব্দ পরিবর্তনের ঘটনা নয়—এটি তাঁর দীর্ঘদিনের আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটি কতটা কঠিন ছিল, তারও একটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
মেসির চিঠিতে কেটে দেওয়া একটি শব্দ ঘিরে নতুন কৌতূহল
আর্জেন্টিনার হয়ে আর মাঠে দেখা যাবে না লিওনেল মেসিকে। গত সোমবার তিন পৃষ্ঠার একটি হাতে লেখা চিঠির মাধ্যমে আর্জেন্টিনার জার্সি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান দেশটির ফুটবল মহানায়ক। তবে অবসরের ঘোষণার পাশাপাশি তাঁর সেই চিঠি
প্রিয় বাংলাদেশখেলা


