শেফিল্ড ইউনাইটেডে স্থায়ীভাবে যোগ দেওয়ার পর প্রথমবার মাঠে নেমেই জয়ের স্বাদ পেলেন বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী। মঙ্গলবার রাতে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচে বোল্টন ওয়ান্ডারার্সকে ৩-২ গোলে হারিয়ে মৌসুমের প্রথম জয় তুলে নিয়েছে শেফিল্ড ইউনাইটেড।
চলতি মৌসুমে এটি শেফিল্ডের চতুর্থ ম্যাচ। আগের তিন ম্যাচেই ড্র করায় জয়বঞ্চিত ছিল দলটি। ফলে বোল্টনের বিপক্ষে ঘরের মাঠে পূর্ণ তিন পয়েন্ট পাওয়াই ছিল তাদের প্রধান লক্ষ্য।
ব্রামাল লেনে অনুষ্ঠিত ম্যাচে বল দখলের দিক থেকে সামান্য এগিয়ে ছিল শেফিল্ড। পুরো ম্যাচে ৫৩ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে স্বাগতিকরা। প্রতিপক্ষের গোলমুখে তারা মোট ২০টি শট নেয়, যার তিনটি থেকে গোল আসে।
অন্যদিকে বোল্টনও আক্রমণাত্মক ফুটবল খেলেছে। ৪৭ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে শেফিল্ডের গোলমুখে ২১টি শট নেয় তারা। এর মধ্যে পাঁচটি ছিল লক্ষ্যে, যেখান থেকে দুটি গোল আদায় করে নেয় সফরকারীরা।
ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে হামজার দল। প্রথম মিনিটেই জাভিয়ার সিমন্সের গোলে এগিয়ে যায় বোল্টন। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারীরা। মাত্র তিন মিনিট পরই গোল করে শেফিল্ডকে সমতায় ফেরান তাদের খেলোয়াড়রা। এরপর প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও এগিয়ে যায় বোল্টন। স্যাম ডাল্বির গোলে ২-১ ব্যবধানে লিড নেয় তারা। তবে এক মিনিটের মধ্যেই ম্যাচে ফেরে শেফিল্ড। প্যাট্রিক ব্যামফোর্ড গোল করে স্কোরলাইন ২-২ করেন।
ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখন নির্ধারিত সময়ের শেষ মিনিটে নাটকীয় জয়সূচক গোল পেয়ে যায় শেফিল্ড ইউনাইটেড। রোমেলে ডোনোভানের সেই গোলেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।
আর শেফিল্ড ইউনাইটেডের জার্সিতে নিজের অভিষেক ম্যাচেই জয়ের স্বাদ পেলেন বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী
হামজার অভিষেকেই শেফিল্ডের নাটকীয় জয়
শেফিল্ড ইউনাইটেডে স্থায়ীভাবে যোগ দেওয়ার পর প্রথমবার মাঠে নেমেই জয়ের স্বাদ পেলেন বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী। মঙ্গলবার রাতে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচে বোল্টন ওয়ান্ডারার্সকে ৩-২ গোলে হারিয়ে মৌসুমের প্রথম জয় তুলে নি
প্রিয় বাংলাদেশখেলা


