টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটারদের জন্য শূন্য রানে আউট হওয়া অনাকাঙ্ক্ষিত পরিসংখ্যানগুলোর একটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডাকের তালিকায় শীর্ষস্থানীয়দের মধ্যে রয়েছেন শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, বাংলাদেশ, আফগানিস্তান, ভারত ও জিম্বাবুয়ের বেশ কয়েকজন পরিচিত ক্রিকেটার।
এই তালিকায় সবচেয়ে বেশি ১৬টি ডাক রয়েছে শ্রীলঙ্কার দাসুন শানাকার। ১২৪ ইনিংসে প্রায় ২ হাজার ৪৮ রান করেছেন তিনি। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ব্যাট হাতে একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেললেও শূন্য রানে ফেরার সংখ্যাতেও এগিয়ে রয়েছেন তিনি।
এর পরেই রয়েছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৬০ ইনিংসে তার সংগ্রহ ২ হাজার ৮৯৯ রান। তবে ১৪ বার কোনো রান না করেই আউট হয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার।তালিকায় বাংলাদেশের সৌম্য সরকারের অবস্থানও উল্লেখযোগ্য। ৮৮ ইনিংসে ১ হাজার ৪৯৪ রান করা এই বাঁহাতি ব্যাটার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩ বার ডাক মেরেছেন।
১২টি করে ডাক নিয়ে একই অবস্থানে রয়েছেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন, আফগানিস্তানের রাহমানউল্লাহ গুরবাজ, ভারতের রোহিত শর্মা এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা।এ তালিকার পরের অবস্থানে রয়েছেন ইংল্যান্ডের জস বাটলার ও জিম্বাবুয়ের রেজিস চাকাভা। দুজনের নামের পাশে রয়েছে ১১টি করে ডাক।
তবে এক পঞ্জিকাবর্ষে সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে সবচেয়ে বেশি ডাকের নতুন রেকর্ড গড়েছেন ভারতের অভিষেক শর্মা। জাপানের বিপক্ষে শূন্য রানে আউট হয়ে ২০২৬ সালে তার ডাকের সংখ্যা ১০-এ পৌঁছেছে।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ডাকের তালিকায় শানাকা-স্টার্লিং-সৌম্য
টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটারদের জন্য শূন্য রানে আউট হওয়া অনাকাঙ্ক্ষিত পরিসংখ্যানগুলোর একটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডাকের তালিকায় শীর্ষস্থানীয়দের মধ্যে রয়েছেন শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, বাংলাদেশ, আফগানিস্তান,
প্রিয় বাংলাদেশখেলা


