এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত। ওপেনার শেফালি ভর্মার ঝড়ো শতকে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান করেছে ভারত।রোববার টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভর্মা। পাওয়ার প্লের ছয় ওভারে ৭২ রান তুলে নেয় দলটি।

পাওয়ার প্লের শেষ বলে ৩৭ রানে মান্ধানাকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন নাহিদা আক্তার। এরপর ৮৫ রানের মাথায় গুনালান কামালিনিকে আউট করেন সানজিদা আক্তার মেঘলা।তবে এরপর বাংলাদেশের বোলারদের ওপর আধিপত্য বিস্তার করেন শেফালি। হারমানপ্রীত কৌরের সঙ্গে তার ৯৪ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় ভারত।

১৭৯ রানে ৪০ রান করা হারমানপ্রীতকে ফেরান রাবেয়া খান। পরের ওভারে রিচা ঘোষ ২ রান করে মারুফা আক্তারের বলে আউট হন।অন্যপ্রান্তে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে মাত্র ৪৯ বলে শতক পূর্ণ করেন শেফালি। ইনিংসে তিনি চারটি চার ও নয়টি ছক্কা হাঁকান এবং অপরাজিত থাকেন।