জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেওয়ার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবন থেকে ফেরার পথে তিনি সমাধিস্থলে যান এবং পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানান মির্জা আব্বাস।এর আগে দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে বুধবার (২ সেপ্টেম্বর) রাতে দেশে ফেরেন তিনি।দেশে ফেরার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতীয় সংসদে যোগ দেন ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবার অংশ নিয়ে তিনি বক্তব্যও দেন।সংসদে যোগদানের পরপরই জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা আব্বাস।