দেশের চলমান গ্যাস সংকটকে বৈশ্বিক জ্বালানি সংকটের অংশ হিসেবে দেখছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ জানিয়েছেন তিনি।
বুধবার জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী বলেন, জ্বালানি সংকট বর্তমানে শুধু বাংলাদেশের সমস্যা নয়; বিশ্বের বিভিন্ন দেশই এর প্রভাব মোকাবিলা করছে।
তার মতে, এ ধরনের আন্তর্জাতিক সংকট কোনো একক দেশের পক্ষে একা সমাধান করা সম্ভব নয়। তারপরও দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি পর্যায়ক্রমে উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।রিজভী জানান, সংকট মোকাবিলায় সরকার বিপুল পরিমাণ গ্যাস আমদানি করছে। একই সঙ্গে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিভিন্ন পণ্যের দাম বাড়লেও সরকারের পদক্ষেপের কারণে আগস্টে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা।দেশের সামগ্রিক উন্নয়নে তারেক রহমানের নেতৃত্বে কাজ চলছে উল্লেখ করে রিজভী বিশেষ করে বৈদেশিক কর্মসংস্থান খাতে তার উদ্যোগের প্রশংসা করেন।
আন্তর্জাতিক সংকটের প্রভাব গ্যাসে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিকের আশা রিজভীর
দেশের চলমান গ্যাস সংকটকে বৈশ্বিক জ্বালানি সংকটের অংশ হিসেবে দেখছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ জানিয়েছেন তিনি।
প্রিয় বাংলাদেশরাজনীতি


