‘আপা আসবে, তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’—এমন বার্তা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি এ কথা লেখেন। পোস্টের সঙ্গে বিমানের ভেতরে তোলা একটি ছবিও প্রকাশ করেন তিনি।
ছবিতে আসিফ মাহমুদের সঙ্গে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে দেখা যায়। তবে তাঁদের গন্তব্য কিংবা দেশ ছাড়ার কারণ সম্পর্কে পোস্টে কোনো ব্যাখ্যা দেননি তিনি।
প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত পোস্টটিতে ৬৪ হাজার প্রতিক্রিয়া পড়েছে।




