দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সদর দপ্তরের উচ্চপর্যায়ের বৈঠকে অপরাধ দমনে আরও কার্যকর ও কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে। এ সময় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের আওতায় সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে অপরাধীদের ডিটেনশনে নেওয়ার প্রস্তাবও আসে।মঙ্গলবার পুলিশের মর্নিং মিটিংয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত অপরাধ, মাদক বিস্তার, চাঁদাবাজি এবং আসামিদের দ্রুত জামিন পাওয়ার বিষয় নিয়ে আলোচনা করেন।
বৈঠকে বলা হয়, অনেক ক্ষেত্রে পুলিশ আসামি গ্রেপ্তার করলেও তদন্ত ও আইনি প্রক্রিয়ার বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তারা দ্রুত জামিনে বেরিয়ে আসছেন। এ পরিস্থিতিতে তদন্তের মান উন্নত করা এবং আইনি প্রক্রিয়ার দুর্বলতা চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।পুলিশের প্রতি জনগণের আস্থা পুনর্গঠনের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। কর্মকর্তারা বলেন, শুধু কতজন আসামি গ্রেপ্তার হয়েছে বা কতটি অপরাধের ঘটনা ঘটেছে—এ ধরনের পরিসংখ্যান দিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়। মাঠপর্যায়ে জনসম্পৃক্ততা, স্বচ্ছতা ও সেবার মান বাড়ানোর প্রয়োজন রয়েছে।
বাহিনীর অভ্যন্তরীণ সমন্বয় জোরদার করার বিষয়েও আলোচনা হয়। প্রায় ২ লাখ ৩০ হাজার সদস্যের বিশাল পুলিশ বাহিনীর মধ্যে বিভিন্ন বিষয়ে যে দ্বিধা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা দূর করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন বলে মত দেন কর্মকর্তারা।মাদক নিয়ন্ত্রণের বিষয়টি বৈঠকে বিশেষ গুরুত্ব পায়। একজন অতিরিক্ত আইজিপিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক করার প্রস্তাবও আলোচনায় আসে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন, মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম শক্তিশালী করা গেলে অনেক অপরাধ কমানো সম্ভব।
এ ছাড়া আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপরাধ দমন, মাঠপর্যায়ে পুলিশিং জোরদার এবং পুলিশের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইজিপি আলী হোসেন ফকির মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
কিশোর গ্যাংয়ের কার্যক্রমের বিষয়ে তথ্য সংগ্রহ এবং তাদের পেছনে কোনো প্রভাবশালী ব্যক্তি রয়েছে কি না, তা খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরার যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।
‘ক্রসফায়ার’ নয়, অপরাধ দমনে আইনি ডিটেনশনের প্রস্তাব পুলিশের
দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সদর দপ্তরের উচ্চপর্যায়ের বৈঠকে অপরাধ দমনে আরও কার্যকর ও কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে। এ সময় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের আওতায় সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভ
প্রিয় বাংলাদেশজাতীয়


