দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকা প্রধান শিক্ষকের সব শূন্য পদ দ্রুত পূরণের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি প্রাথমিক শিক্ষায় নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা এবং স্কুল ফিডিং কার্যক্রমে শিশুদের জন্য সরবরাহ করা খাবারের গুণগত মান ও পুষ্টি নিশ্চিত করার কথা বলা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মাহমুদা হাবিবা।
বৈঠকে কমিটির সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সংসদ সদস্য লুৎফর রহমান খান আজাদ, মো. আব্দুস সালাম, মো. সাদিক রিয়াজ, মো. ইলিয়াস মোল্লা, মো. মোক্তার আলী ও মাহফুজা হান্নান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, অধীন বিভিন্ন দপ্তরের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্কুল ফিডিং বা মিড-ডে মিল কর্মসূচির আওতায় খাবারে নিম্নমানের কোনো উপাদান পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।
বৈঠকে সংশ্লিষ্ট ইউনিটের ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সম্ভাব্য অর্থবছরের খাতভিত্তিক বাজেট, ব্যয় পরিকল্পনা ও ব্যয় বিভাজন তুলে ধরা হয়। বাজেট ও সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনায় দেশের প্রতিটি শিশুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে নতুন বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর সুপারিশ করেন সংসদীয় কমিটির সদস্যরা। সেই সঙ্গে উন্নয়ন ও পরিচালন খাতে বরাদ্দ করা অর্থ শতভাগ স্বচ্ছতার সঙ্গে যথাযথভাবে ব্যয় ও বাস্তবায়নের ওপর জোর দেন তারা।
প্রাথমিকে প্রধান শিক্ষক পদ দ্রুত পূরণের সুপারিশ
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকা প্রধান শিক্ষকের সব শূন্য পদ দ্রুত পূরণের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি প্রাথমিক শিক্ষায় নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা এবং স্কুল ফিডিং কার্যক্রমে শিশুদের জন্য সরবরাহ করা খাবারের গুণগত…
প্রিয় বাংলাদেশজাতীয়


