প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় বড় ধরনের পরিবর্তনের লক্ষ্যে সাংবাদিক, সম্পাদক ও সাইবার বিশেষজ্ঞদের নিয়ে একটি পর্যালোচনা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটিকে গঠনের পর ১৫ দিনের মধ্যে সরকারের কাছে সুপারিশ দিতে বলা হবে।সোমবার সচিবালয়ে আইনটির খসড়া নিয়ে গণমাধ্যমের অংশীজনদের সঙ্গে অনুষ্ঠিত পরামর্শ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ১০ সেপ্টেম্বরের পর এটি ছিল আইনটি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা।
প্রস্তাবিত কমিটিতে সম্পাদক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের রাখার সিদ্ধান্ত হয়েছে। প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদকে কমিটির ফোকাল কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।সভায় সাংবাদিক ও সম্পাদকদের পক্ষ থেকে সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন থাকার প্রয়োজনীয়তা স্বীকার করা হলেও গণমাধ্যমের বিরুদ্ধে আইনটির অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। গণমাধ্যমকে আইনের আওতার বাইরে রাখা এবং মোবাইল কোর্টের বিধান না রাখার দাবিও জানানো হয়।
আলোচনার পর দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামের প্রস্তাব অনুযায়ী সাংবাদিক ও সাইবার বিশেষজ্ঞদের নিয়ে পর্যালোচনা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, গণমাধ্যমকে লক্ষ্য করে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়নি। কোনো সাংবাদিক যেন আইনের অপপ্রয়োগের শিকার না হন, সেটিও সরকার চায় না বলে জানান তিনি।
তিনি আরও জানান, কমিটির সুপারিশ পাওয়ার পর খসড়াটি আবারও সাধারণ মানুষের মতামতের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সাংবাদিকদের বিরুদ্ধে আইনের অপব্যবহার ঠেকাতে আদালতের পূর্বানুমতির বিষয়টিও আলোচনায় এসেছে বলে জানান তিনি।সভা শেষে দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী এবং দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম খসড়াটি নিয়ে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরেন।
এর আগে আইনটির খসড়া পর্যালোচনা ও চূড়ান্ত করার জন্য মন্ত্রিসভা পর্যায়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। জুলাই মাসেও ওই কমিটি খসড়ার বিভিন্ন ধারা নিয়ে আলোচনা করে।সোমবারের সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক নেতা এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক ও বিশেষজ্ঞদের পর্যালোচনা কমিটি
প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় বড় ধরনের পরিবর্তনের লক্ষ্যে সাংবাদিক, সম্পাদক ও সাইবার বিশেষজ্ঞদের নিয়ে একটি পর্যালোচনা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটিকে গঠনের পর ১৫ দিনের মধ্যে সরকারের কাছে সু
প্রিয় বাংলাদেশজাতীয়


