হাম-রুবেলা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী।
সভায় হাম-রুবেলার বর্তমান পরিস্থিতি, টিকাদানের গুরুত্ব, জনসচেতনতা বৃদ্ধি এবং টিকাদান কর্মসূচি সফল করতে ইমাম, খতিব ও ধর্মীয় নেতাদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। ইপিআই ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা হাম-রুবেলার পরিস্থিতি ও চলমান টিকাদান কার্যক্রম সম্পর্কে তথ্য তুলে ধরেন।
বক্তারা বলেন, শিশুদের হাম ও রুবেলার মতো প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষিত রাখতে সময়মতো টিকা নেওয়া জরুরি। টিকা নিয়ে মানুষের ভুল ধারণা ও বিভ্রান্তি দূর করতে ইমাম, খতিব ও আলেম-ওলামারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। মসজিদভিত্তিক জনসচেতনতা কার্যক্রমের মাধ্যমে অভিভাবকদের টিকাদানে উৎসাহিত করা সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী বলেন, শিশুদের সুস্থতা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসচেতনতা সৃষ্টিতে দেশের মসজিদ, ইমাম ও খতিবদের সম্পৃক্ত করে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো প্রয়োজন। এ কর্মসূচি সফল করতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সভায় ইসলামিক ফাউন্ডেশন, ইউনিসেফ, স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন। সভা শেষে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির সফলতা কামনা করে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সম্পৃক্ত করার উদ্যোগ
হাম-রুবেলা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনে আয়োজিত সভায় প্রধা
প্রিয় বাংলাদেশজাতীয়


