তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ। প্রশাসনের গুরুত্বপূর্ণ এ পদে তাকে পদায়ন করে আদেশ জারি করেছে সরকার।
রবিবার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এতে ড. জিয়াউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্ব থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদায়নের কথা উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। ফলে নতুন দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রশাসনিক কার্যক্রমে যুক্ত হচ্ছেন এই কর্মকর্তা।
তবে তার দায়িত্ব গ্রহণের নির্দিষ্ট সময় বা এ পদায়নের পেছনে আলাদা কোনো কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।