মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন রাজধানীর পাটুয়াটুলীর ঐতিহ্যবাহী মুন কমপ্লেক্স পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
রোববার পরিদর্শনকালে তিনি কমপ্লেক্সটির বর্তমান ব্যবস্থাপনা, আধুনিকায়ন ও উন্নয়ন কার্যক্রমের খোঁজখবর নেন। একই সঙ্গে সম্পত্তিটির যথাযথ রক্ষণাবেক্ষণ এবং আয় বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
মন্ত্রী সম্পত্তিটির অব্যবহৃত সুযোগ কাজে লাগিয়ে সর্বোচ্চ আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুফল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। এ লক্ষ্যে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড এবং নির্বাহী বোর্ডের সদস্য মো. ইশরাক হোসেন। এ ছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




