চলতি বছর এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত ৯৯ হাজার ২৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মারা গেছেন মোট ৩০৩ জন ডেঙ্গু রোগী। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৯৩ জন, হাসপাতালে ভর্তির এ সংখ্যা একক দিনের হিসাবে চলতি বছরের সর্বোচ্চ।
রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ সংক্রান্ত তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর মারা যাওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে অক্টোবরের প্রথম ১০ দিনেই মারা গেছে ৫৮ জন। এর বাইরে সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন মারা গেছেন। তার আগে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৭৯৬ জন। এ পর্যন্ত মোট ৯২ হাজার ৪০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ১ হাজার ৩০ জন। এছাড়া চট্টগ্রামে ২৯৩ জন, খুলনায় ৩০৪ জন, বরিশালে ২৩৬ জন, রাজশাহীতে ১৬০ জন, ময়মনসিংহে ৭০ জন এবং রংপুরে ৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে।
ডেঙ্গুতে আক্রান্ত লাখ ছুঁইছুঁই
চলতি বছর এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত ৯৯ হাজার ২৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মারা গেছেন মোট ৩০৩ জন ডেঙ্গু রোগী। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে।
প্রিয় বাংলাদেশজাতীয়


