সন্ত্রাস ও অপরাধ দমনে সরকার ক্রসফায়ারের মতো কোনো পদ্ধতি অনুসরণ করবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। প্রয়োজন হলে প্রচলিত আইন আরও কার্যকর ও শক্তিশালী করার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করা হবে বলে জানান তিনি।সোমবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, অপরাধ দমনের ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া এবং মানবাধিকার সুরক্ষা—দুই বিষয়কেই গুরুত্ব দেওয়া হবে। সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র ছয় মাস হয়েছে। রাষ্ট্রীয় ব্যবস্থায় দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্যাগুলো ধীরে ধীরে পরিষ্কার করার কাজ চলছে।তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে যে অনিয়ম ও দুর্বলতা জমে আছে, তা একদিনে দূর করা সম্ভব নয়। তবে গত ছয় মাসে মানুষের মধ্যে কিছু ইতিবাচক সাংস্কৃতিক পরিবর্তন এসেছে এবং যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মাদক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তার অভিযোগ, প্রতিবেশী একটি দেশ পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক প্রবেশ করাচ্ছে। সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের পাশাপাশি ড্রোন ব্যবহার করেও মাদক সরবরাহের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।মাদক নিয়ন্ত্রণে দেশব্যাপী ডোপ টেস্টের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
খুলনার রূপসা ঘাটে পণ্য পরিবহনের সময় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের বিষয়েও কথা বলেন আইনমন্ত্রী। এ ধরনের অনিয়ম বন্ধে জেলা প্রশাসনকে মোবাইল কোর্ট পরিচালনার পরামর্শ দেন তিনি।সভায় জাতীয় সংসদের হুইপ রাকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল এমপি, আমির এজাজ খান এমপি, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।এর আগে সকালে খুলনা জেলা জজ আদালত মিলনায়তনে জেলার বিচারকদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন আইনমন্ত্রী।
ক্রসফায়ার নয়, প্রচলিত আইনেই সন্ত্রাস দমন করা হবে: আইনমন্ত্রী
সন্ত্রাস ও অপরাধ দমনে সরকার ক্রসফায়ারের মতো কোনো পদ্ধতি অনুসরণ করবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। প্রয়োজন হলে প্রচলিত আইন আরও কার্যকর ও শক্তিশালী করার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করা হবে ব
প্রিয় বাংলাদেশজাতীয়


