চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিএমএইচে গিয়ে চিকিৎসাধীন সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী। তাঁর চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তাদের কাছ থেকেও তথ্য নেন তিনি।
আহত সেনা কর্মকর্তার দ্রুত আরোগ্য কামনা করে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।এ সময় আহত কর্মকর্তা ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী তাদের সাহস জোগান এবং পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। গত বুধবার হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত হন এবং একজন কর্মকর্তা গুরুতর আহত হন।
পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের মৃত্যুতে গভীর শোক ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সিএমএইচে আহত সেনা কর্মকর্তাকে দেখতে প্রধানমন্ত্রী
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিএমএইচে গিয়ে…
প্রিয় বাংলাদেশজাতীয়


