দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬৩ জন।শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩৩৩ জন চট্টগ্রাম বিভাগে শনাক্ত হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২৯৫ জন, বরিশালে ১৫১, খুলনায় ১১১, ময়মনসিংহে ৭৭, রংপুরে ৭১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮০ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন রোগী যুক্ত হওয়ায় চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ৭৬১ জনে। এ সময়ে রোগটিতে প্রাণ হারিয়েছেন ২৫০ জন।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরে এখন পর্যন্ত চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ হাজার ৮৬২ জন।
এর আগে ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১। ওই বছর মৃত্যু হয় ৪১৩ জনের। আর ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১১৬৩
দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬৩ জন।শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নি
প্রিয় বাংলাদেশজাতীয়


