ডেঙ্গুর বিস্তার রোধে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার পাশাপাশি সম্মিলিতভাবে জনসচেতনতা তৈরির আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।শনিবার দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও ঈদগাহ মাঠে রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তিন মাসের পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে নিজ নিজ এলাকায় একসঙ্গে কাজ করতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন।স্বাস্থ্যসেবা প্রসঙ্গে সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বর্তমান ৫০ শয্যা থেকে ১৫১ শয্যার আধুনিক হাসপাতালে উন্নীত করার অনুমোদন দেওয়া হয়েছে। দ্রুতই এ সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, সম্মিলিত সহযোগিতা ছাড়া দেশের স্বাস্থ্যসেবার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, রূপগঞ্জের প্রায় ২০ লাখ মানুষের চিকিৎসার প্রয়োজন বিবেচনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ২৫১ শয্যায় উন্নীত করা প্রয়োজন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৩টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা নিম্নআয়ের, দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবা দেন। পরে তাদের মধ্যে বিনামূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ বিতরণ করা হয়। একই কর্মসূচির অংশ হিসেবে জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনাও অবমুক্ত করা হয়।অনুষ্ঠানে নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, সংরক্ষিত মহিলা আসন-৩২৮-এর সংসদ সদস্য মমতাজ আলোসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেঙ্গু ঠেকাতে ঘর-আঙিনা পরিষ্কারের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
ডেঙ্গুর বিস্তার রোধে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার পাশাপাশি সম্মিলিতভাবে জনসচেতনতা তৈরির আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো.
প্রিয় বাংলাদেশজাতীয়


