জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণের শুরুতেই ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় দেওয়া বক্তব্যে তিনি বাংলাদেশের স্বাধীনতা ও পরবর্তী সময়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আত্মত্যাগকারীদের প্রতিও শ্রদ্ধা জানান।

ভাষণের শুরুতে তারেক রহমান জুলাই-আগস্টের আন্দোলনে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন।তিনি বলেন, দীর্ঘ সময়ের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশ বর্তমানে ফ্যাসিবাদমুক্ত হয়েছে—এমন দাবি তুলে তিনি ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, চলতি বছরের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। নির্বাচনের মাধ্যমে দলটির প্রতি জনগণের সমর্থনের জন্য তিনি গণতন্ত্রকামী মানুষকে অভিনন্দন জানান।ভাষণে তিনি আরও বলেন, জনগণই তাদের রাজনৈতিক ক্ষমতার মূল উৎস।