নিজেদের শহরের রক্ষণাবেক্ষণে নাগরিকদের অংশগ্রহণ ছাড়া কোনো সরকারের পক্ষেই নগর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
শনিবার রাজধানীর গেন্ডারিয়ার ৪৬ নম্বর ওয়ার্ডের লোহারপুল খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, ডেঙ্গু মোকাবিলায় আগামী তিন মাস পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি চলবে। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। তাই নগরবাসীকেও বাড়ির আঙিনা, রাস্তা ও আশপাশে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস করতে হবে।
তিনি বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেললে পরিবেশ দূষণের পাশাপাশি ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে। নিজেদের ও পরবর্তী প্রজন্মের কথা বিবেচনা করে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
লোহারপুল খালকে পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য পরিবেশে ফিরিয়ে আনার পরিকল্পনার কথা জানিয়ে ইশরাক হোসেন বলেন, তিন মাসের কর্মসূচির মধ্যে খালের চেহারা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে। খালের দুই পাশে হাঁটার রাস্তা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসিটিভি ও গাছ লাগানোর পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সরকার ও নাগরিক—উভয় পক্ষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নাগরিক সচেতনতাই এ ক্ষেত্রে মূল বিষয়।
নগর পরিচ্ছন্ন রাখতে নাগরিক সচেতনতার বিকল্প নেই: ইশরাক
নিজেদের শহরের রক্ষণাবেক্ষণে নাগরিকদের অংশগ্রহণ ছাড়া কোনো সরকারের পক্ষেই নগর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। শনিবার রাজধানীর গেন্ডারিয়ার
প্রিয় বাংলাদেশজাতীয়


