দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। সেখানে পর্যটকদের যাতায়াত ও ভ্রমণ নির্বিঘ্ন করতে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় প্রস্তুতি।
রোববার (২৫ অক্টোবর) পর্যটকদের সেন্ট মার্টিন ভ্রমণসংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ মার্চ পর্যন্ত পর্যটকরা সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবেন। প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপটিতে যাওয়ার সুযোগ পাবেন।
এর আগে দৈনিক পর্যটক ভ্রমণের সীমা নির্ধারিত ছিল দুই হাজার। নতুন সিদ্ধান্তে সেই সংখ্যা এক হাজার ৫০০ জন বাড়ানো হয়েছে।




