ভারতের ভিসা পেতে দালাল ও অননুমোদিত এজেন্টদের মাধ্যমে প্রতারণার শিকার না হওয়ার জন্য বাংলাদেশি আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ সতর্কতা জানানো হয়।বার্তায় বলা হয়েছে, বিভিন্ন দালাল ও অননুমোদিত ব্যক্তি ‘নিশ্চিত ভিসা’, ‘দ্রুত প্রক্রিয়াকরণ’ কিংবা ‘নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট’ দেওয়ার কথা বলে আবেদনকারীদের প্রলুব্ধ করতে পারে। এসব প্রতিশ্রুতিতে বিশ্বাস করে টাকা দিলে ভিসা আবেদন, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং মূল্যবান সময়—সবই ঝুঁকির মুখে পড়তে পারে।
হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, ভিসা সংক্রান্ত কোনো কাজের জন্য অননুমোদিত এজেন্ট বা ব্যক্তির হাতে টাকা কিংবা প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া উচিত নয়।ভারতে যেতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করে ভিসার জন্য আবেদন করার পরামর্শ দিয়েছে হাইকমিশন।একই সঙ্গে ভারতের ট্রানজিট ভিসার আবেদনকারীদেরও কোনো মধ্যস্থতাকারীর ওপর নির্ভর না করে নির্ধারিত সরকারি ভিসা প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি আবেদন করতে বলা হয়েছে।
ভিসা পাওয়ার নিশ্চয়তা কিংবা দ্রুত আবেদন সম্পন্ন করে দেওয়ার কথা বলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রলোভনে না পড়তে বাংলাদেশি আবেদনকারীদের বিশেষভাবে সতর্ক করেছে ভারতীয় হাইকমিশন।
ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল হাইকমিশন
ভারতের ভিসা পেতে দালাল ও অননুমোদিত এজেন্টদের মাধ্যমে প্রতারণার শিকার না হওয়ার জন্য বাংলাদেশি আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে…
প্রিয় বাংলাদেশজাতীয়


