রাষ্ট্রীয় উদ্যোগে যাকাত আদায়ের ব্যবস্থা চালুর মাধ্যমে দেশের ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্ব কমানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।বুধবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে রাজশাহী-১ আসনের এই সংসদ সদস্য রাষ্ট্রীয়ভাবে নামাজ ও যাকাতের ব্যবস্থা জোরদারের কথা বলেন।তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যেহেতু দেওয়া হয়েছে, তাই মানুষের কল্যাণে ধর্মীয় বিধানগুলোর বাস্তবায়নে রাষ্ট্রের ভূমিকা থাকা উচিত। তার মতে, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করা গেলে দরিদ্র মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
অধ্যাপক মুজিবুর রহমান সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসের বিষয়টি উল্লেখ করে বলেন, অতীতে এই বিষয়টি বাদ দেওয়া হয়েছিল। দেশের অধিকাংশ মানুষ মুসলমান হওয়ায় নামাজের গুরুত্বও তুলে ধরেন তিনি।তার বক্তব্য অনুযায়ী, নামাজ মানুষের নৈতিক চরিত্র গঠনে ভূমিকা রাখে। একইভাবে যাকাতের মাধ্যমে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়।
তিনি বলেন, কোরআনে নামাজ ও যাকাত পাশাপাশি গুরুত্ব পেয়েছে। তাই দেশের মানুষের জীবনমান উন্নয়নে এই দুই বিধানের বাস্তব প্রয়োগ প্রয়োজন।এ সময় তিনি নাগরিকদের নিয়মিত নামাজ আদায়ের আহ্বান জানান। শিশুদের ছোট বয়স থেকেই নামাজের শিক্ষা দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।তার ভাষ্য, নিয়মিত নামাজ ও যাকাতের ব্যবস্থা সমাজে নৈতিকতা বাড়ানোর পাশাপাশি ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্ব কমাতেও ভূমিকা রাখতে পারে।
রাষ্ট্রীয়ভাবে যাকাত চালু হলে কমবে ক্ষুধা-দারিদ্র্য’
রাষ্ট্রীয় উদ্যোগে যাকাত আদায়ের ব্যবস্থা চালুর মাধ্যমে দেশের ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্ব কমানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।বুধবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে…
প্রিয় বাংলাদেশজাতীয়


