রাজধানীর উত্তরা-মতিঝিল মেট্রোরেল লাইনে ৪৬টি পিলারে বিভিন্ন মাত্রার ফাটল শনাক্ত হয়েছে। একই রুটের ২৭টি বিয়ারিং প্যাডকে গুরুতর বা ‘ক্রিটিক্যাল’ ত্রুটিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান মন্ত্রী।
তিনি জানান, অডিট কমিটির প্রতিবেদনে মোট ৭৩০টি বিয়ারিং প্যাডে ত্রুটি ধরা পড়েছে। তবে সবগুলোকে গুরুতর হিসেবে বিবেচনা করা হয়নি। এর মধ্যে ৪৯৭টি ত্রুটি ‘মাইনর’ পর্যায়ের।এ ছাড়া ২৯৭টি বিয়ারিং প্যাডের সমস্যা স্থাপনের সময়কার কারিগরি বা ওয়ার্কম্যানশিপ-সংক্রান্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গুরুতর হিসেবে চিহ্নিত হয়েছে ২৭টি প্যাড।
একই সঙ্গে মেট্রোরেলের ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ফাটল শনাক্তের বিষয়টিও নিশ্চিত করেছেন মন্ত্রী।যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমটিসিএল গত ১৬ জুলাই ‘সুপারিশ বাস্তবায়ন কমিটি’ গঠন করেছে। এরই মধ্যে ১০টি স্থানে স্টিল ব্র্যাকেট স্থাপন করা হয়েছে। পাশাপাশি ২৭টি স্থানে বিয়ারিং প্যাডের সেটেলমেন্ট পর্যবেক্ষণের জন্য ‘সেটেলমেন্ট মার্কার’ বসানো হয়েছে।
চিহ্নিত ২৭টি ক্রিটিক্যাল বিয়ারিং প্যাড আগামী ৩০ নভেম্বরের মধ্যে পরিবর্তনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।অন্যদিকে ৪৬টি পিলারের ফাটলের প্রকৃত ঝুঁকি নিরূপণ এবং মেরামতের উপযুক্ত পদ্ধতি নির্ধারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।পিলারগুলোর ফাটল নিয়মিত পর্যবেক্ষণের জন্য ১০২টি স্থানে ‘স্ট্রাকচারাল ক্র্যাক গেজ’ বসানোর কাজও চলছে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে এ কার্যক্রম শেষ করার লক্ষ্য রয়েছে।
মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ঝুঁকিতে ২৭ বিয়ারিং প্যাড
রাজধানীর উত্তরা-মতিঝিল মেট্রোরেল লাইনে ৪৬টি পিলারে বিভিন্ন মাত্রার ফাটল শনাক্ত হয়েছে। একই রুটের ২৭টি বিয়ারিং প্যাডকে গুরুতর বা ‘ক্রিটিক্যাল’ ত্রুটিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও…
প্রিয় বাংলাদেশজাতীয়


