জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল সৌদ।শুক্রবার স্থানীয় সময় দুপুরে জাতিসংঘ সদরদপ্তরের ইউএন বাইল্যাটারাল বুথে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন দুই নেতা।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব একেএম নাজমুল হক জানান, বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি ও উন্নয়ন সহযোগিতার বিভিন্ন দিক উঠে আসে।বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানো এবং অর্থনৈতিক সহযোগিতার পরিধি আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
এ সময় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের অভিন্ন স্বার্থ এবং পারস্পরিক সহযোগিতার বিষয়েও মতবিনিময় করা হয়। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-সৌদি সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে তার দেশের আগ্রহের কথা জানান।
নিউইয়র্কে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল সৌদ।শুক্রবার স্থানীয় সময় দুপুরে জাতিসংঘ সদর
প্রিয় বাংলাদেশজাতীয়


