বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এবার জাতীয় পর্যায়ে গুণী শিক্ষকদের সম্মাননার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগের ১২ জনের পরিবর্তে এবার ১০০ জন শিক্ষককে এই সম্মাননা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ তথ্য জানান প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন।
তিনি জানান, প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা এবার জাতীয় সম্মাননার জন্য বিবেচিত হবেন।এর মধ্যে সাধারণ মাধ্যমিক শিক্ষকদের পাশাপাশি কারিগরি ও মাদ্রাসা শিক্ষকরাও থাকবেন। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ বিষয়ের শিক্ষক ছাড়াও চিকিৎসা, কৃষি, প্রকৌশল ও বিজ্ঞানের মতো বিশেষায়িত ক্ষেত্রের শিক্ষকদেরও সম্মাননার আওতায় আনার কথা রয়েছে।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাওয়া প্রস্তাব যাচাই করে চূড়ান্ত তালিকা তৈরি করা হচ্ছে বলে জানান শিক্ষা উপদেষ্টা।শিক্ষকদের অবদানকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম গঠনে তাদের ভূমিকার মর্যাদা আরও বাড়ানোই এ উদ্যোগের লক্ষ্য বলে জানান তিনি।আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
জাতীয় পর্যায়ে এবার সম্মাননা পাবেন ১০০ গুণী শিক্ষক
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এবার জাতীয় পর্যায়ে গুণী শিক্ষকদের সম্মাননার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগের ১২ জনের পরিবর্তে এবার ১০০ জন শিক্ষককে এই সম্মাননা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।সোমবার শিক্ষা
প্রিয় বাংলাদেশজাতীয়


