ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসের একটি বিশেষ ডিজিটাল সচেতনতা কর্মসূচি শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর এই উদ্যোগে কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদেরও যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
সোমবার দেওয়া এক বার্তায় তিনি বলেন, শুধু প্রশাসনিক তৎপরতা বা মশার ওষুধ ছিটিয়ে ডেঙ্গুর বিস্তার পুরোপুরি ঠেকানো সম্ভব নয়। এজন্য ব্যক্তি ও সমাজ—দুই পর্যায়েই সচেতনতা বাড়াতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং রোগটির উপসর্গ ও প্রাথমিক করণীয় সম্পর্কে মানুষকে জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও, রিলস ও স্টোরি তৈরির পরামর্শ দেন তিনি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এরই মধ্যে বেশ কয়েকজন কনটেন্ট নির্মাতা এই সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত হয়েছেন। আগামী তিন মাস অনলাইন প্ল্যাটফর্মগুলোতে এ ধরনের প্রচার অব্যাহত থাকবে।
ডেঙ্গু ঠেকাতে কনটেন্ট ক্রিয়েটরদের সক্রিয় হওয়ার আহ্বান
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসের একটি বিশেষ ডিজিটাল সচেতনতা কর্মসূচি শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর এই উদ্যোগে কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদেরও যুক্ত হওয়ার আহ্বান জানি
প্রিয় বাংলাদেশজাতীয়


