রাজধানীর যানজট কমানো এবং গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাসগুলো কাঁচপুরে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।বুধবার কাঁচপুরে নির্মাণাধীন নতুন বাস টার্মিনাল পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এ তথ্য জানান।
তিনি বলেন, প্রথম ধাপে অস্থায়ী শেড তৈরি করে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, নোয়াখালীসহ ১৬ জেলার দূরপাল্লার বাস সায়েদাবাদ থেকে কাঁচপুরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। পরে সেখানে স্থায়ী অবকাঠামো গড়ে তোলা হবে।
ডিএসসিসি প্রশাসকের মতে, দূরপাল্লার বাসগুলো রাজধানীর ভেতরে প্রবেশ না করলে নগরীর ব্যস্ত সড়কগুলোতে যানবাহনের চাপ কমবে। কাঁচপুরে যাতায়াতকারী যাত্রীদের সুবিধায় সায়েদাবাদ পর্যন্ত বিশেষ শাটল সার্ভিস চালুর বিষয়েও পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করা হবে।
এ ছাড়া গুলিস্তান বাস টার্মিনালও বুড়িগঙ্গার ওপারে সরিয়ে নেওয়ার জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে তিনটি প্যাকেজে কাঁচপুর টার্মিনালের নির্মাণকাজ চলছে। প্রকল্পটির সার্বিক অগ্রগতি প্রায় ৩০ শতাংশ। এর মধ্যে সীমানাপ্রাচীরের কাজ ৭৫ শতাংশ এবং অভ্যন্তরীণ প্ল্যাটফর্মের কাজ ২৫ শতাংশ শেষ হয়েছে।আবহাওয়া অনুকূলে থাকলে ডিসেম্বরের মধ্যে প্রাথমিক কাজ শেষ করে টার্মিনাল চালু করার লক্ষ্য রয়েছে বলে জানান ডিএসসিসি প্রশাসক।
যানজট কমাতে সায়েদাবাদের দূরপাল্লার বাস সরবে কাঁচপুরে
রাজধানীর যানজট কমানো এবং গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাসগুলো কাঁচপুরে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।বুধবার কাঁচপুরে নির্মাণাধীন নতুন বাস টার্মিনাল পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ স
প্রিয় বাংলাদেশজাতীয়


