পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি—এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শিল্প-সংস্কৃতি শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার অন্যতম শক্তিশালী মাধ্যম। শান্তিতে বিনিয়োগের মাধ্যমে টেকসই উন্নয়ন ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
শুক্রবার রাজধানীর জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উপলক্ষে ‘Glamour Excellence Award-2026’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পারমাণবিক অস্ত্রকে বিশ্বের শক্তিশালী অস্ত্রগুলোর একটি মনে করা হলেও শান্তির চেয়ে শক্তিশালী কোনো অস্ত্র নেই। শিল্প-সংস্কৃতির কোনো ভৌগোলিক সীমারেখা নেই। ভাষার ভিন্নতা থাকলেও সংগীত, চিত্রকলা ও নৃত্য মানুষের মধ্যে যোগাযোগ, সম্প্রীতি ও পারস্পরিক বোঝাপড়ার সেতুবন্ধন তৈরি করতে পারে।
তিনি বলেন, প্রতি বছর ২১ সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস পালিত হলেও শান্তির পক্ষে কাজ করতে হবে বছরের প্রতিটি দিন। সংঘাত, অস্থিরতা ও যুদ্ধ থেকে উত্তরণের পথ তৈরি করতে শান্তিতে বিনিয়োগ এবং শিল্প-সংস্কৃতির চর্চা বাড়ানো প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস চেয়ারম্যান মো. আরফাতুর রহমান আপেল। এতে শিল্পী, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
শান্তিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র: আবদুল মঈন খান
পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি—এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শিল্প-সংস্কৃতি শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার অন্যতম শক্তিশালী মাধ্যম। শান্তিতে বিনিয়োগের ম
প্রিয় বাংলাদেশজাতীয়


