কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে রিভলবার, গুলি ও চাবুকসহ এক রোহিঙ্গাকে আটক করেছে এসআরবি-১৫। 
আটক জাবেদ হোসেন (২৭) তিনি উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। 
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ ম ফারুক বিষয়টি জানান। 
তিনি বলেন,স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ এসআরবি সিপিসি-২, টেকনাফের হোয়াইক্যং ক্যাম্পের একটি  আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ২৪ নভেম্বর ভোররাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৭ এলাকায় অভিযান পরিচালনা করে জাবেদ হোসেন নামে এক অস্ত্রধারী রোহিঙ্গা’কে আটা করতে সক্ষম হয়। 
এ সময় তার হেফাজত থেকে ১টি রিভলবার, ১ রাউন্ড তাজা গুলি, ১ রাউন্ড খালি খোসা, ১টি চাবুক ও ১টি স্মার্টফোন উদ্ধার করা হয়। 
আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।